শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৫৬ পিএম, ২০২৩-০৩-০৯
আমাদের বাংলা নিউজ ডেস্কঃঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিধ্বস্ত ভবন থেকে আজ নিখোঁজ ব্যবসায়ী মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় মরদেহটি বিধ্বস্ত ভবন থেকে বের করা হয়। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান। তিনি বলেছেন, মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আর কোনো মরদেহ নেই।এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে বিধ্বস্ত ভবনটির বেজমেন্টে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় গতরাতে দগ্ধ আরও একজন শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০০ জন।ওদিকে ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার বংশাল থানায় এ অপমৃত্যুর মামলা হয়। এছাড়া ভবন মালিকের ছেলে মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited